26 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোবেলের বুকে ‘নতুন স্ত্রী’ যা বললেন সালসাবিল

নোবেলের বুকে ‘নতুন স্ত্রী’ যা বললেন সালসাবিল

নোবেল

বিনোদন ডেস্ক: আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

বলছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি বলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।

তবে রবিবার নোবেল ফেসবুক হ্যান্ডেলে প্রেমের কথা জানিয়েছেন। আবার লিখেছিলেন প্রেম করে সব হারিয়েছি। তবে সোমবার দুপুরে ফেসবুকে হালনাগাদ করলেন তিনি ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সামাজিক মাধ্যমে বেশকিছু ঘনিষ্ঠছবি প্রকাশ করেছেন দুজনে। একটি ছবিতে আরশিকে চুম্বনও করছেন। ভক্তরা নোবেলকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ কটাক্ষও করছেন। এদিকে জানা গেছে আরশি খুলনার নাদিম নামের একজন ফুড ব্লগারের স্ত্রী।

সালসাবিল মাহমুদ বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

উল্লেখ্য, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এর পর থেকেই নানা কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু