28 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চসিক ভ্রাম্যমাণ আদালত : ১৬ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা

চসিক ভ্রাম্যমাণ আদালত : ১৬ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত

বিএনএ,চট্টগ্রাম :নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।  সোমবার(২১ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর দামপাড়া, চট্টেশ্বরী রোড ও মেহেদীবাগ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ীর ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করেন। অভিযানে চারটি নির্মাণাধীন ভবনের নীচে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে মোগলটুলী কমার্স কলেজ রোড ও কদমতলী ফ্লাইওভারের নীচে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ১০ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় ২ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করে।

 

বিএনএ/ ওজি , জিএন

Loading


শিরোনাম বিএনএ
লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭