21 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেট কারের ধাক্কায় মীরসরাইয়ে মাদরাসা শিক্ষক নিহত

প্রাইভেট কারের ধাক্কায় মীরসরাইয়ে মাদরাসা শিক্ষক নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাসে প্রাইভেট কারের ধাক্কায় সানা উল্লাহ্ (৬০) নামে একজন মাদরাসার শিক্ষক নিহত

বিএনএ,মীরসরাই(চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাসে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ সানা উল্লাহ্ (৬০) নামে একজন মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রোববার(২১নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সানা উল্লাহ স্থানীয় মস্তাননগর ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। প্রাইভেট কারটি আটক করে জোরারগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

জানা যায়, নিহত শিক্ষক সানা উল্লাহ্ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর মজুমদার বাড়ি নিবাসী” মরহুম শফি উল্লাহ মজুমদারের মেজ ছেলে। মৃত্যুকালে তিনি ৫ভাই,৩বোন, স্ত্রী,১ছেলে ও ১মেয়ে রেখে গেছেন।

মরহুমের ছোট ভাই পোর্টল্যান্ড গ্রুপের ঢাকা প্রধান কার্যালয়ে কর্মরত জয়নাল আবেদিন জানান, মরহুম সানা উল্লাহ্ র নামাজে জানাজা আগামীকাল সোমবার(২২নভেম্বর) সকাল ১১টায় নুরুল হক মজুমদারের বাড়িতে অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ সানা উল্লাহ্ (৬০) নামে একজন মাদরাসা শিক্ষক নিহত

বিএনএ মীরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন জানান, ঘটনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন সানাউল্ল্যাহ মাষ্টার। সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার মস্তানগর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সানাউল্ল্যাহ মাষ্টার উপজেলার মস্তানগর জামেয়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন মোঃ সানাউল্লাহ্ মাষ্টার। এ সময় প্রাইভেট কার গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯১৮৬৮) ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শরফুদ্দীন।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু