26 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » তৃতীয় বিয়ের খবরে যা বললেন প্রভা

তৃতীয় বিয়ের খবরে যা বললেন প্রভা

প্রভা

বিএনএ বিনোদন ডেস্ক: নতুন করে ঘর বাঁধতে চলেছেন ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।

ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে।

তবে বিয়ের গুঞ্জনের বিষয়ে প্রভা গণমাধ্যমের কাছে বলেছেন, বাগদানের খবরটি সত্যি নয়। প্রভার ভাষ্য, ‘এগুলো ভিত্তিহীন খবর। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন পোর্টালে আমাকে নিয়ে এমন খবর প্রকাশ করে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না।’

প্রভা জানান, আগামীতে বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। তবে হাতের আংটি নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তাই বিষয়টি নিয়ে একটু ধোঁয়াশা থেকেই যায়।

রূপ-লাবণ্যে দর্শকের হৃদয় হরিণী এই অভিনেত্রী শোবিজে আত্মপ্রকাশের পর চমৎকারভাবে নিজেকে মেলে ধরেছিলেন। কিন্তু বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি।

সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। নিয়মিত কাজও করছেন। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।

প্রভা প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এরপরই প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ফাঁস হয়। এ কারণে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।

২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে একাই ছিলেন অভিনেত্রী। তবে এবার হয়ত একাকীত্ব ঘুচিয়ে নতুন করে সংসারের স্বপ্ন বুনতে চলেছেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু