28 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কোটি টাকার লটারি জিতে ভয়ে থানায় দিনমজুর!

কোটি টাকার লটারি জিতে ভয়ে থানায় দিনমজুর!

কোটি টাকার লটারি জিতে ভয়ে থানায় দিনমজুর

বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শিশির নন্দী। তিনি পেশায় একজন দিনমজুর। তার বাড়িতে স্ত্রী আর দুই সন্তান নিয়ে সংসার টানাটানি। আর টানাটানির সংসারে এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে রাতের ঘুম হারাম হয়েছে শিশির নন্দীর।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। তখন শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিঁড়েছে তার। এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি।

কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে তার বাড়ি। মাঝে মধ্যেই লটারির টিকিট কিনেন শিশির। বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন তিনি।

শিশির জানান, গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, টিকিট জিতে পুরো পরিবারই ভয় পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী