24 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, ৩৯১ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, ৩৯১ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, ৩৯১ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বিএনএ, ঢাকা: কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। হামলায় অংশগ্রহণকারী ছাত্রলীগের ৩৯১ জন নেতা-কর্মীকে এ মামলার আসামি করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সেদিনের হামলায় আহত ঢাবি শিক্ষার্থী মাহিন সরকার।

সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, ঢাবির ৩৯১ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাদের নাম ও পরিচয় উল্লেখ করা শাহবাগ থানায় এ মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে