26 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে বন কর্মকর্তাদের কোপানো দুই বনদস্যু গ্রেপ্তার

চন্দনাইশে বন কর্মকর্তাদের কোপানো দুই বনদস্যু গ্রেপ্তার

চন্দনাইশে বন কর্মকর্তাদের কোপানো দুই বনদস্যু গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে বন কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার ওসি হোসাইন আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রহমত আলীর ছেলে এনাম হোসেন ও একই এলাকার মো. ইমন।

জানা যায়, এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বরগুনি বিটের হাফছড়ি কুল এলাকায় বনদস্যুরা সংরক্ষিত বনের গাছ চুরি করে পাচার করার সময় পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে ১৮ জনের একটি দল অভিযান পরিচালনা করে। তারা ঘটনাস্থলে পৌঁছলে বনদস্যুরা অতর্কিত হামলা করে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও প্রহরী লোকমানসহ পাঁচজনকে গুরুতর আহত করে। রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও প্রহরী লোকমানের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সংশ্লিষ্ট বিট কর্মকর্তা রহমত আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা করেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের