24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক

গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক

গাজা

বিএনএ, বিশ্বডেস্ক : অবশেষে রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এসব ট্রাকে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সীমিত পরিমাণে ক্যানজাত খাবার রয়েছে। শনিবার(২১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য  জানায়।

আলজাজিরার এক প্রতিনিধি জানান, ‘আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।’

ইসরাইল সফর করে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন গাজায় প্রাথমিকভাবে ২০টি ত্রাণবাহী ট্রাক যেতে পারবে জানালেও এ সহায়তা একেবারেই অপ্রতুল বলে উল্লেখ করেছে ত্রাণ সংস্থাগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের ভাষ্য, গাজাবাসীর জন্য এখন অন্তত ২ হাজার ট্রাক ত্রাণ সহায়তা দরকার। সেখানে মাত্র ২০ ট্রাক ত্রাণকে ‘সমুদ্রে এক ফোটা পানির’ সাথে তুলনা করেন তারা।

উল্লেখ্য,হামাসের হামলার জেরে  ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে শিশুই রয়েছে ১৬০০’র বেশি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে