31 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

প্রভা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানান সময় বিভিন্ন বিষয়ে সামাজিকমাধ্যমে দেখা যায় তাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে।

২০০৫ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ার কাজ শুরু করলেও বর্তমানে অভিনয় জগতেই বেশি কাজ করছেন অভিনেত্রী। ক্যারিয়ারের দেড় যুগেরও বেশি সময়ে পার করেছেন জীবনের অনেক চড়াই- উৎড়াই।

ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত ঘটনা তার জীবনকে অনেকটাই কঠিন করে দিয়েছিল। তবে সে জীবনের হোঁচট থেকে নিজেকে সামলিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী।

সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন। ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে লাস্যময়ী প্রভাকে।

নেটদুনিয়ায় প্রভার এ ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে নেটিজেন ও ভক্তরা করছেন ইতিবাচক মন্তব্য আর রিয়েকশনের জায়গায় ভরিয়ে দিচ্ছেন ভালোবাসার ইমেজ দিয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী