30 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » অবৈধ পথে ভারত: মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ আটক ১৭

অবৈধ পথে ভারত: মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ আটক ১৭

অবৈধ পথে ভারত: মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ আটক ১৭

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুরের সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করে। এ সময় সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করে বিজিবি। সীমান্তের দালালদের মাধ্যমে আটক ১৫ নারীকে ভারতে পাচার করা হচ্ছিল। সঙ্গে এক দালাল ও মাইক্রো চালককেও আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করেছে।

এদিকে অভিযোগ উঠেছে, মহেশপুর একটি শক্তিশালী ধূড় পাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মাঠে ঘর তৈরী করে সেখানে পাচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখছে এবং সুযোগ বুঝে ভারতে পাচার করছে বলে অভিযোগ।

বিএনএনিউজ/ আতিকুর রহমান/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত