28 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতিনিধি দল

রাঙামাটিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতিনিধি দল


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালি দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ভাংচুর-অগ্নিকান্ডের থমথমে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন রাঙামাটিতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে  উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে পৌঁছার পর সেনানিবাসের প্রান্তিক হলে রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

সরকারের প্রতিনিধি দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

মতবিনিময় সভায় চাকমা সার্কেল চীফ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত সেনানিবাসের প্রান্তিক হলে মতবিনিময় সভা চলছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী