28 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত

কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত


বিএনএ, বিশ্বডেস্ক: ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনা তুঙ্গে। এই উত্তেজনার মধ্যে এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ পদক্ষেপের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে কানাডার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

বিএলএস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কানাডার ওয়েবসাইটে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আজ থেকে (২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এ নির্দেশনা জারি থাকবে।

হরদীপ সিং নিজ্জার নামে এক খালিস্তানি নেতাকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় ভারতের সঙ্গে দেশটির উত্তেজনার পারদ যখন চড়তে শুরু করে, তখনই এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে সেবা স্থগিতের বিষয়টি জানিয়েছে।

বিএনএ/এমএফ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু