18 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় শামসুল আলম (৪০) নামের এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা মোবাইল খুইয়েছেন। । বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়েদাবাদে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার পাকস্থলী ওয়াশ করে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, শামসুল আলম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল হিসেবে কর্মরত। একটি জরুরি কাজের জন্য আজ খিলগাঁও গিয়েছিলেন তিনি। সেখান থেকে বলাকা পরিবহনের একটি বাসে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে রেখে যায়।  তার কাছ  টাকা ও মোবাইল নিয়ে গেছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু