26 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন শিল্পার স্বামী

পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন শিল্পার স্বামী

শিল্পা

বিনোদন ডেস্ক: অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি মামলায় টানা ২ মাস কারাবাসের পর গতকাল (সোমবার, ২০ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জামিন পেলেও আজই ছাড়া পাননি রাজ কুন্দ্রা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে জানা গেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর)জামিনের আবেদন করেছিলেন রাজ। তার দাবি ছিল, তাকে ফাঁসানো হচ্ছে। এছাড়া তিনি যে পর্নো বানানোর সঙ্গে যুক্ত, এর কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই। এই আবেদনের প্রেক্ষিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্নো বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে। ‘হটশটস’ও ‘বলিফেম’নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নোভিডিও প্রচার করতেন তিনি। তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর গত ১৫ সেপ্টেম্বর রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১ হাজার ৪০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বাই অপরাধ দমন শাখা। সেই চার্জশিটে রাজের শ্যালক প্রদীপ বক্সীর নামও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে হয় ২০০৯ সালে। দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া রাজ নানারকম ব্যবসার সুবাদে অঢেল অর্থসম্পদের মালিক হন। গত কয়েক বছরে তিনি পর্নোভিডিওর ব্যবসা করেও নাকি প্রচুর অর্থ কামিয়েছেন। যদিও শিল্পা জানান যে, তিনি এসবের কিছুই জানতেন না। তার অগোচরেই রাজ এই কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু