31 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা


বিএনএ, বিশ্বডেস্ক :লাতিন আমেরিকার চারটি দেশের ৩৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, দুর্নীতিসহ নানা অভিযোগে  এসব লোকের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

দেশগুলো হলো- এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এল সালভাদরের সাবেক দু’জন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকা প্রকাশিত হয়। ওই চারটি দেশের মধ্যে এল সালভাদরে ৬ জন, হন্ডুরাসে ১০ জন, গুয়াতেমালায় ১০ জন এবং নিকারাগুয়ার ১৩ জন রয়েছেন  । তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

কংগ্রেসের কাছে জমা দেয়া ওই রিপোর্ট অনুযায়ী, এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বৈধতা হারিয়েছেন। যদি কারও কাছে এখন ভিসা থাকে তা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। অন্য যেকোনো রকম বৈধ ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো ডকুমেন্ট থাকলে তাও বাতিল করা হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫