29 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » টিকটক-পাবজি বন্ধে নোটিশ

টিকটক-পাবজি বন্ধে নোটিশ

টিকটক-পাবজি বন্ধে নোটিশ

বিএনএ, ঢাকা : পাবজি, ফ্রি-ফায়ার গেম, টিকটক, বিগো লাইভ, লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে বন্ধ করার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠিয়েছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নোটিশ হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ক্ষতিকর গেমস ও অ্যাপস বন্ধে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের