24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটদান শুরু

তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটদান শুরু

ভোট

বিএনএ বিশ্ব ডেস্ক: দ্বিতীয় ধাপে গড়ানো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছেন দেশটির প্রবাসীরা। শনিবার (২০ মে) দেশের বাইরে থাকা তুর্কিদের ভোটদান শুরু হয়। ভোটাররা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিচদারোগলুর মধ্যে একজনকে বেছে নেবেন। খবর রয়টার্সের।

এর আগে ১৪ মে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে।

মোট ৬ কোটি ৪০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৩৪ লাখ প্রবাসী ভোট দিতে পারবেন। আগামী বুধবার পর্যন্ত তারা আগাম ভোট দেবেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এশিয়া ও ইউরোপের দেশগুলোয় থাকা প্রবাসীরা ভোট দিতে শুরু করেছেন। সবচেয়ে বেশি তুর্কি বসবাস করা জার্মানির প্রায় ১৫ লাখ তুর্কি ভোট দিতে পারবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে