26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় ৩০ মামলা

স্বাস্থ্যবিধি না মানায় ৩০ মামলা

স্বাস্থ্যবিধি না মানায় ৩০ মামলা

বিএনএ,চট্টগ্রাম: করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সাধারণ মানুষ যেন স্বাস্থ্যবিধি প্রতিপালন করে সে লক্ষ্যে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শুক্রবার (২১ মে) পৃথক অভিযানে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৩০ মামলায় ১৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্য বিধি সঠিকভাবে প্রতিপালন না করায় এবং সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মহানগরীর কোতোয়ালি সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নগরীর পাহাড়তলী হালিশহর ও আকবর শাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ২ টি মামলা দায়ের করে মোট ১৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক খুলশী ও বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি মামলা দায়ের করে ২৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত মহানগরীর কাজির দেউড়ী, জিইসি, চাঁন্দগাও ও পাঁচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ২২ টি মামলা দায়ের করে ১২৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায়, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু