23 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কী, তা সারা বিশ্বের জানা উচিত-এরদোয়ান

সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কী, তা সারা বিশ্বের জানা উচিত-এরদোয়ান

এরদোয়ান

বিএনএ, বিশ্বডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কী, তা সারা বিশ্বের জানা উচিত। বিশ্বজুড়ে নিপীড়িত মানুষ একটি শক্তিশালী তুরস্কের উত্থান দেখার জন্য অপেক্ষা করছেন।শুক্রবার (২১ মে) দেশটির উত্তর মারমারা সড়কপথের সপ্তম অংশের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন‘।

তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ইসরায়েল কীভাবে ফিলিস্তিন দখল করে নিয়েছে, তা নিয়ে অধিবেশনে কথা বলেন তারা। ফিলিস্তিন এখন ছোট্ট একটি ভূখণ্ড হয়ে গেছে।এদিকে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের বসতি ও আল-আকসা রক্ষায় লড়াইয়ে প্রস্তুতির কথা জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস।

আন্দোলনটির রাজনৈতিক শাখার নেতা ইজ্জাত আল-রাসিখ বলেন, ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় বোমা হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে।

গত ১১ দিনের লড়াইয়ে ইসরায়েলি বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হাজার হাজার লোক গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা