30 C
আবহাওয়া
১১:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আবারও তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আবারও তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান


বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনিরের এই সফর মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে পাকিস্তান বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে, গত বুধবার তেহরান সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সফর। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বলা হচ্ছে যে, ওই সফরে মহসিন নাকভি ইরানের নেতৃত্বের কাছে পাকিস্তানের পক্ষ থেকে চলমান আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব ও যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বার্তা পৌঁছে দিয়েছেন।

এর আগে গত ১৮ই এপ্রিল তেহরান সফর করেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী