21 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় ভবন থেকে পড়ে মো. জাহাঙ্গীর (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি এখনো পর্যন্ত। রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজাপুকুর লেন এলাকার একটি সরকারি কোয়ার্টারের তৃতীয় তলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনে রং করার সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজেশ নামের একজন চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, দুপুর সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, হয়তো তিনি পা পিছলে নিচে পড়ে গেছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ /নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু