23 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানের তৈয়ব ডাকাত গ্রেপ্তার

রাউজানের তৈয়ব ডাকাত গ্রেপ্তার

রাউজানের তৈয়ব ডাকাত গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্র ও হত্যা মামলার ১১ বছর ধরে পলাতক আসামি মো. তৈয়ব প্রকাশ ডাকাত তৈয়বকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  বুধবার ( ২২ এপ্রিল ) নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৈয়ব রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত আব্দুল হক প্রকাশ বদনীর ছেলে।

র‌্যাব-৭,চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ২০১৬ সালের ১৬ অক্টোবর নোয়াপাড়া এলাকায় হাকিম চৌকিদারের বাড়িতে জনৈক মো. হারুন নামের এক ব্যক্তিকে ৭/৮ জনের একটি গ্রুপ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে  হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মোসা. আয়েশা বেগম বাদী হয়ে রাউজান থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, এ হত্যা মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। ফলে ২৩ মার্চ ওই মামলার ২নং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জানে আলম প্রকাশ জানু (৩৬)কে গ্রেপ্তার করা হয়। ২০ এপ্রিল এরই ধারাবাহিকতায় মামলার পলাতক আসামি মো. তৈয়ব প্রকাশ ডাকাত তৈয়বকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে রাউজান থানায় ১টি অস্ত্র  মামলা রয়েছে। এই মামলায় সে  ১১ বছরের পলাতক আসামি।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  তাকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার