24 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

বিএনএ,ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। তিন জনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও তাদের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা।বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ এবং তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা আক্তার ও তার মেয়ে ফাতেমাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে