31 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী


বিএনএ, ডেস্ক :প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শনিবার (২১ মার্চ) ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টা থেকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে থেকে সেখানে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে জড়ো হন।

এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত শুরু হয়।

২০০৭ সালে শেষবার  তারেক রহমান দেশে ঈদ করেন। ১৯ বছরের দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবার এটাই তারেক রহমানের প্রথম ঈদ ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ