28 C
আবহাওয়া
৮:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল


বিএনএ, বিশ্বডেস্ক: ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।  সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শিথিলতার আওতায় বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যে তেল জাহাজে তোলা হয়েছে, তা কেনা যাবে। এই ছাড়ের মেয়াদ থাকবে ১৯ এপ্রিল পর্যন্ত।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দামে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই সিদ্ধান্তের ইঙ্গিত এর আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তিনি ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ব্যারেল।

তিনি আরও বলেন, এটি প্রায় ১০ দিন থেকে দুই সপ্তাহের জ্বালানি সরবরাহের সমান, যা ইরান এরই মধ্যে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ও যার বেশিরভাগই চীনে যাওয়ার কথা ছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত