24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম ধোলাইপাড়ের একটি বাসায় এস এম জাকারিয়া জামি (২৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আড়াইটায় মৃত ঘোষণা করেন। বুধবার (২১ মার্চ) মধ্যরাতে এই ঘটনা ঘটে।

মৃত জামি আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে ফরিদপুরের ভাঙ্গা থানার রায়নগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ৮১/১ পশ্চিম ধোলাইপাড়ের একটি বাসায় থাকতেন।

শিক্ষার্থীর বাবা মো. দেলোয়ার হোসেন জানান, ‘আমার ছেলে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষে লেখাপড়া করে। গতরাতে সে পারিবারিক বিষয় নিয়ে আমাদের ওপর অভিমান করে নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে আমরা তা জানতে পেরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে