22 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে চলন্ত প্রাইভেটকারের উপর গাছ পড়ল

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারের উপর গাছ পড়ল

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারের উপর গাছ পড়ল

বিএনএ: রাজধানীর মহাখালীর গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারের উপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি বলেন, দুপুরে ঝড়োহাওয়া ও বৃষ্টির কারণে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় একটি গাড়ির (ঢাকা মেট্রো-গ-২৮-৬২৭৫) উপর গাছটি ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

রোজিনা আক্তার জানান, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এতে কেউ হতাহত হয়নি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু