25 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ঝরছে বৃষ্টি, জনমনে স্বস্তি

চট্টগ্রামে ঝরছে বৃষ্টি, জনমনে স্বস্তি

বৃষ্টি

বিএনএ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। আর এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে মাঝারি থেকে মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে। মৌসুমের প্রথম বৃষ্টিতে  গরম কাটিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন রাজশাহীতে ১৭ দশমিক ১ ডিগ্রি এবং সর্বোচ্চ খেপুপাড়ায় ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!