31 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জ যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সুনামগঞ্জ যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল


বিএনএ ডেস্ক:সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

শনিবার (২০ মার্চ) সকালে ঢাকা থেকে প্রতিনিধি দল রওনা দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যাচ্ছি। আমাদের নেতার একটিই কথা, যেখানে নির্যাতন, সেখানেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ধর্মীয় সমাবেশে হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক বক্তব্য দেন। পরদিন মামুনুল হককে নিয়ে গ্রামের এক হিন্দু যুবক স্ট্যাটাস দিয়েছে-এই অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করা হয়। পরে এ ঘটনার জেরে সেখানে হামলা করা হয়।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী