24 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পবিত্র শবে বরাত (২০২৩) কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র শবে বরাত (২০২৩) কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র শবে বরাত ৭ মার্চ রাতে

বিএনএ, ঢাকা: পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আজ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দবার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এক্ষেত্রে ৮ মার্চ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

বিএনএ/ বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে