22 C
আবহাওয়া
৭:১১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » প্রবাসীর স্ত্রী হত্যা,মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৬ বছর পর ধরা

প্রবাসীর স্ত্রী হত্যা,মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৬ বছর পর ধরা

আসামি ইসহাককে অবশেষে  গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : ছয় বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে র‌্যাবের হাতে ধরা । চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকার এক প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইসহাককে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার(২১ ফেব্রুয়ারি)রাউজান থানার সুলতানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ২০১৬ সালের ৫ মার্চ পারভিন আক্তারকে (৩৬) খুন করে বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল, ট্যাব ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় নিহতের স্বামী মো. নুরুল আলম বাদী হয়ে ৭ মার্চ বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর আদালত আসামি ইয়াসিন, মনসুর, আবু তৈয়ব রানা ও ইসহাককে মৃত্যুদণ্ড দেন। ঘটনার পর থেকে আসামি মো. ইসহাক সু-কৌশলে বিভিন্ন স্থানে দীর্ঘ ছয় বছর আত্মগোপন করে থাকেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক বলেন, পারভিন হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইসহাককে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রাউজানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসহাক পারভিন আক্তারকে হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পারভিন আক্তারের স্বামী মো. নুরুল আলম ও তার বড় ভাই আব্দুস শুক্কুরের যৌথ মালিকানায় থাকা রৌফাবাদের বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ছয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ে মামলার ১ নম্বর আসামি মো. ইয়াছিন দারোয়ান হিসাবে কাজ করছিলেন। ইয়াছিন তাদের দূর সম্পর্কের আত্মীয়ও।মো. নুরুল আলম ও তার বড় ভাই আব্দুস শুক্কুর আবুধাবীতে ব্যবসা করেন। তারা ইয়াসিনকে আবুধাবীতে নিয়ে যান। সেখানে আব্দুস শুক্কুরের সঙ্গে আসামি ইয়াসিনের মনোমালিন্য হয়। একপর্যায়ে ইয়াসিন দেশে চলে আসেন। এতে মো. নুরুল আলম ও তার বড় ভাই আব্দুস শুক্কুরের ওপর ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার কারণে আসামি ইয়াসিন মো. নুরুল আলম ও তার বড় ভাইয়ের ক্ষতি করার জন্য তার বন্ধু মো. মনসুরের সঙ্গে পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা মতে তাদের সঙ্গে মো. আবু তৈয়ব রানা ও মো. ইসহাককে সঙ্গে নেন। পরে ৫ মার্চ রাতে আসামিরা নুরুল আলমের স্ত্রী পারভিন আক্তারকে তার শাড়ি খুলে গলায় ফাঁস দিয়ে এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করে হত্যা করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা