33 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আবারও সমালোচনার মুখে শ্রুতি হাসান

আবারও সমালোচনার মুখে শ্রুতি হাসান

শ্রুতি

বিনোদন ডেস্ক: ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসানের অভিষেক হতে যাচ্ছে কন্নড় সিনেমায়। প্রভাসের সঙ্গে জুটি বেঁধে ‘সালার’ সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার। কিন্তু শ্রুতির এই যাত্রা খুব একটা সুখকর হয়নি। কারণ কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে ট্রলের শিকার হয়েছেন তিনি।

মূল ঘটনা হলো-চার বছর আগে শ্রুতি হাসান এক টুইটে জানিয়েছিলেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি পছন্দ করেন না তিনি। এজন্য অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন পর সেই পুরোনো টুইট সামনে এনেছেন নেটিজেনরা। আর তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন শ্রুতি হাসান।বিষয়টি নিয়ে এ অভিনেত্রী বলেন, আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

‘সালার’ সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শ্রুতি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, সিনেমাটির চিত্রনাট্য ও আমার চরিত্র খুবই পছন্দ হয়েছে। প্রথম যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয়, তখনই আমি কাজটি করার জন্য রাজি হয়ে যাই। আমি খুবই আনন্দিত! কারণ ‘সালার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’