27 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতা দেবে জার্মান

কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতা দেবে জার্মান

বার্লিনের সিটি কিউবে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও জার্মান শীর্ষ কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

ঢাকা (২১ জানুয়ারি) :  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে গতকাল বার্লিনের সিটি কিউবে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও জার্মান শীর্ষ কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও শীঘ্রই বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলার, বায়ারক্রপ সাইন্স ডয়েচল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক পিটার মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন তালুকদার, বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

পরে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রী স্বাধীনতার পর বাংলাদেশকে কানাডার স্বীকৃতি প্রদান এবং সহযোগিতার জন্য কানাডার কৃষিমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডার সাচকেচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এর সাথে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গতবছর সেখানে স্থাপিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর  আওতায় গবেষণা ও প্রশিক্ষণের প্রতি জোর দেয়া হয়।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন