24 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রিজার্ভ চুরি, বাংলাদেশের পক্ষে রায়ের বিরুদ্ধে ফিলিপাইনের আপিল

রিজার্ভ চুরি, বাংলাদেশের পক্ষে রায়ের বিরুদ্ধে ফিলিপাইনের আপিল

রিজার্ভ চুরি, বাংলাদেশের পক্ষে রায়ের বিরুদ্ধে ফিলিপাইনের আপিল

বিএনএ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বাংলাদেশের পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)।

ফিলিপাইন ডেইলি ইনকোয়ারারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি মার্কিন আদালত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে রায় দেন। ২০২০ সালের মে মাসে করা মামলায় মার্কিন আদালত আরসিবিসি এবং অন্য ছয় বিবাদীর ওপর তার বিচারিক এখতিয়ার আছে বলে নিশ্চিত করেন।

রায়ের পর পর আরসিবিসি ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এক নোটিশে বলেছিল, মামলার ‘মেরিট’ বিবেচনা না করেই আদালত তাঁর এখতিয়ার বিষয়ে রায় দিয়েছেন। ওই সিদ্ধান্ত ও আদেশ শুধু এখতিয়ারসংক্রান্ত। এটি কোনোভাবেই আরসিবিসি বা স্বতন্ত্র বিবাদীদের কোনো দায়বদ্ধতার বিষয়ে আদেশ নয়।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ এক হাজার ৬২৩ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি আট কোটি ডলারের বেশি ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলে যায়। ওই অর্থ এখনো ফেরত পায়নি বাংলাদেশ।

ওই অর্থ উদ্ধারে ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সে বছরের ৬ মার্চ ফিলিপাইনের সিভিল কোর্টে আরসিবিসি পাল্টা মানহানির মামলা করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে