30 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যদের মরদেহ দেশে পৌঁছেছে

শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যদের মরদেহ দেশে পৌঁছেছে


বিএনএ, ঢাকা : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (২০ ডিসেম্বর) এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে নিহত সেনা সদস্যদের মরদেহ।

আন্ত:বাহিনী জণসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমানবন্দরে নিহত সেনা সদস্যদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনী সদস্যরা। ২১ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে নিহতদেরকে তাদের নিজ নিজ এলাকায় দাফন করা হবে বলেও জানানো হয়েছে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় ছয় জন শান্তিরক্ষী নিহত হওয়ার পাশাপাশি আরও নয় জন আহত হন বলে জানিয়েছিল আইএসপিআর।

যাদের মধ্যে আট জন কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলেই শঙ্কামুক্ত বলেও জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার