21 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে স্বর্ণের বার ও অলংকারসহ গ্রেফতার ১

শাহজালালে স্বর্ণের বার ও অলংকারসহ গ্রেফতার ১


বিএনএ,ঢাকা: দুবাই থেকে আসা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেএমিরেটস এয়ারওয়েজের রেখা পারভীন নামে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৬ কোটি টাকার সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত সোনার মধ্যে রয়েছে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার ।

বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার রাতে পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বার ও অলংকার গণনা করে ৬৯টি স্বর্ণবার,১টি স্বর্ণেরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৪ গ্রাম, ১টি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ৬টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানায়,স্বর্ণেরবার গুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় । এবং আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

বিএনএ নিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু