28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে পৌঁছালেন শেখ হাসিনা

সিলেটে পৌঁছালেন শেখ হাসিনা


বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি।

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। নগরের হযরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার ও সমাবেশস্থল আলিয়া মাদরাসা ময়দানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগে থেকেই বিশেষ বাহিনী ও পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে সমাবেশস্থল মাদরাসা মাঠ। মঙ্গলবার থেকে মাঠ সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সূচি অনুযায়ী: বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন ৩০ ডিসেম্বর নিজ জেলা গোপালগঞ্জ, তারপর মাদারীপুরে যাবেন তিনি। ওই দিন প্রথমে গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। তারপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু