28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন শেখ হাসিনা

সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন শেখ হাসিনা


বিএনএ, ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনে জনসভা ও প্রচারণায় অংশ নিতে পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি। আশা করা যাচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন।

মাত্র তিন সপ্তাহেরও কম সময় বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের৷ সময় হয়েছে ভোটারদের কাছে যাবার৷ প্রার্থীরাও সরব হচ্ছেন গণসমর্থন আদায়ে৷ শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা৷ আর সেই উদ্দেশ্য সামনে রেখেই আজ সিলেট সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷

গত প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে অনেকটা রীতির মতোই এবারও সিলেট থেকেই প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি৷

সূচি অনুযায়ী- বরাবরের মতোই সফরের শুরুতে হযরত শাহজালাল (র:) এর দরগাহ্ শরীফ জিয়ারত করবেন তিনি৷ সেখানকার কর্মসূচি শেষে যাবেন হযরত শাহ্ পরাণ (র:) এর মাজারে৷ এই সফরেও নিরাপত্তা ছাড়া কোনো সরকারি প্রটোকল নেবেন না প্রধানমন্ত্রী৷

মাজার জিয়ারত পর্ব সেরে বিকেল ৩টায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অতীতের মতোই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা৷ নৌকার আদল থাকলেও নির্বাচনী বিধি মেনে প্রস্তুত হয়েছে সাদামাটা মঞ্চ৷ চিরাচরিত রঙিন ব্যানারের বদলে সাজসজ্জা হয়েছে সাদাকালোয়৷

সিলেটে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ব্যাপক উজ্জীবিত স্থানীয় প্রার্থী ও নেতারা। সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু