25 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় ৫৯ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৫৯ সাংবাদিক নিহত


বিএনএ, ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছে।  আহত হয়েছে আরও কয়েকজন সাংবাদিক।  গাজাভিত্তিক একটি স্বাধীন মানবাধিকার সংগঠন রোববার এ তথ্য জানায়।

ইউরো-মেডেটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতির মাধ্যমে  এক বিবৃতিতে জানায়, সাংবাদিক হতাহতের এই সংখ্যা  আধুনিক যুদ্ধ ও সংঘাতের ইতিহাসে সর্বোচ্চ। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা গণমাধ্যম থেকে সম্পূর্ণ আড়াল করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এই বর্বরতার পথ বেছে নিয়েছে তেল আবিব।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের মতে, “ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় সাংবাদিকদের জন্য কোনো নিরাপদ আশ্রয় রাখেনি। ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিকদে র লক্ষ্যবস্তু করা হয়েছে এমনকি যখন তারা মাঠে প্রেস জ্যাকেট পরে ছিল অথবা হাসপাতালের পাশে মিডিয়া কভারেজের জন্য তৈরি করা প্রেস তাঁবুতে অবস্থান করেছেন সেখানে হামলা চালানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!