23 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর হাতে স্বামী খুন

বিএনএ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত ৮টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তিনি পথচারী ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!