25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭) নামে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে।
নিহত জুবাইদা উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে করা হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়ির বসত ঘরে বিষ পানে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদরাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাসিক বেতনের বেতন চেয়ে মাদরাসায় যায়। মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদেনর অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে নিজের রুমে বিষ পান করে।  এরপর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তার চেচামেচিসহ কান্নার শব্দ শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  প্রাথমিক ভাকে ধারণা করা হচ্ছে,বাবার ওপর অভিমান করে সে বিষ পান করে আত্মহত্যা করে।
জিআর,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!