23 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মহিউদ্দিন না আনোয়ার?

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মহিউদ্দিন না আনোয়ার?

মালেয়িশয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, মহিউদ্দিন না আনোয়ার?

মালয়েশিয়ার ১৫তম জাতীয় নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা পায় নি। সর্বশেষ ফলাফলে দেখা যায়, ছোট দল ও জোটের সমর্থন ছাড়া মহিউদ্দিন না আনোয়ার এর দল ফেডারেল সরকার গঠন করতে পারছেন না।খবর স্টার ডটকম এমওয়াই।

দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছে।পাকাতন হারাপান(পিএইচ) এবং পেরিকাতান ন্যাশনাল(পিএন) দুটি দলই দাবি করছে সরকার গঠনের ক্ষমতা।

সংবাদ সম্মেলনে পেরিকাতান ন্যাশনাল(পিএন) চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিন
সংবাদ সম্মেলনে পেরিকাতান ন্যাশনাল(পিএন) চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিন

পেরিকাতান ন্যাশনাল(পিএন) নির্বাচনে ৭৩টি আসন লাভ করেছে।খুব ভোর রাত ৩টায় এক সংবাদ সম্মেলনে পেরিকাতান ন্যাশনাল(পিএন) চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিন দাবি করেন সরকার গঠনে তিনি রাজপ্রাসাদের সবুজ সংকেত পেয়েছেন।

পাকাতন হারাপান (পিএইচ) চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম
সংবাদ সম্মেলনে পাকাতন হারাপান (পিএইচ) চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম

তার আধঘণ্টা পর মহিউদ্দিন ইয়াসিনের দাবিকে গুজব বলে উড়িয়ে দেন পাকাতন হারাপান (পিএইচ) চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম।তিনি দাবি করেন তার দল ও জোট মিলে ১১২টি আসন লাভ করেছেন। কেমনে কতটি বিস্তারিত বলেন নি।

ফলাফলে দেখা যায়, তার দল পাকাতন হারাপান (পিএইচ) নির্বাচনে ৭৬টি আসন লাভ করেছে।

পার্লামেন্টের মোট আসন ২২০টি। তবে দিন শেষে বলা যাবে কারা সরকার গঠন করতে যাচ্ছে।

বিএনএ,এসিজএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে