30 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বজ্রসহ বৃষ্টির আভাস

বজ্রসহ বৃষ্টির আভাস

বজ্রসহ বৃষ্টির আভাস

বিএনএ, ঢাকা: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুক্রবার (২০ অক্টোবর) প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারও (২১ অক্টোবর) একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের তারিখ পেছাল

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসএমএসে আবহাওয়ার পূর্বাভাস
আগামী ডিসেম্বর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তা মোবাইল ফোনের এসএমএসে জনগণের কাছে পাঠানো হবে। বর্তমানে একটি প্রকল্পের আওতায় ওয়েবভিত্তিক স্বয়ংক্রিয়, সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানোর কার্যক্রম চলমান আছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত