29 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা


বিএনএ,  বিশ্বডেস্ক: ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটিগুলোতে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। হামলায় হতাহত বা ক্ষতি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। এ ঘটনায় ইরাকের সামরিক বাহিনী ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তল্লাশি শুরু করেছে।

বৃহস্পতিবার ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানেও মার্কিন সেনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ নিয়ে চারবার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতে মার্কিন সেনা রয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!