30 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গোলাম ফারুক ডিএমপির নতুন কমিশনার

গোলাম ফারুক ডিএমপির নতুন কমিশনার

গোলাম ফারুক ডিএমপি কমিশনার

বিএনএ, ঢাকা : পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক হতে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার। তার নাম প্রস্তাবনা করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন খন্দকার গোলাম ফারুক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপির পরবর্তী কমিশনার হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকের নাম প্রস্তাবনা তৈরি করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। একই সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে সৈয়দ নুরুল ইসলামের নাম পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা