21 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবি শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি ফাইজা, সম্পাদক সিসিলি

কুবি শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি ফাইজা, সম্পাদক সিসিলি

কুবি শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি ফাইজা, সম্পাদক সিসিলি

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা  ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কাজী ফাইজা মাহজাবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেবুন নেসা বিনতে জামান সিসিলি৷

বুধবার (১৯ অক্টোবর )  রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তাহরিমা আক্তার তৃষা, সামিয়া তাসনিম স্বর্ণা, ওয়াসিকা কাদের রাফা ও মৃধুলা সরকার রূপা৷ যুগ্ম সাধারণ সম্পাদক  হয়েছেন আতেফা নাহার লিয়া, রাবিনা ঐশি ও জান্নাতুল মাওয়া৷ সাংগঠনিক সম্পাদক হয়েছেন শারমিন আক্তার পায়েল ও শারমিন আক্তার মেঘলা৷

উল্লেখ্য,  বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়৷ এছাড়া,  এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে৷

 

বিএনএনিউজ/হাবিবুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু