31 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আবারও বিতর্কে স্বস্তিকা

আবারও বিতর্কে স্বস্তিকা

স্বস্তিকা

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের এই নায়িকা। কয়েক দিন আগে দুর্গাপূজার কার্নিভ্যালে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই বিতর্কের জন্ম দিলেন তিনি।

‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’— এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাসভায় যোগ দেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক। হোক আলোচনা, বাড়াও চেতনা, মুক্ত হোক মন।’

এসব ছবির মধ্যে কয়েকটি ছবিতে দেখা যায়, এসএফআই-এর ‘প্রতিবাদী’ পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন স্বস্তিকা। যেখানে বড় বড় হরফে লেখা—‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম।’ ব্যাস, এ লেখা দেখেই চটেছে নেটিজেনরা। অনেকে স্বস্তিকাকে নিয়ে ট্রল করছেন।

সুদীপ ঘোষ লিখেছেন, ‘মন্দিরে আজান খুব ভালো, সাহস করে মসজিদে কীর্তনটা লেখার জন্য বুকের পাটা দরকার হয়।’ টিটু বিশ্বাস লিখেছেন, ‘সবসময় মন্দিরে আজান কেন? মসজিদে কীর্তনটাও লিখুন। ধর্মনিরপেক্ষতার নামে তোষণ নীতি দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব না!’ আরেকজন লিখেছেন, ‘চোখে চশমা পড়ে, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ ঝুলিয়ে এনারা নিজেদেরকে খুব উচ্চশিক্ষিত মনে করেন।’

বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর ট্রলের মুখে পড়লেও এখনো এসবের জবাবে মুখ খুলেননি স্বস্তিকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম