30 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬৫ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬৫ লাখ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩০২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৮৮৫ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৭০৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬০৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ৬৯ হাজার ৭৩১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৩৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার ৬৬৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৮৪৮ জন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ৪৬ জন, ইতালিতে ৩২ জন, রাশিয়ায় ১০১ জন, তাইওয়ানে ৩৯ জন, ফিলিপাইনে ৩৫ জন এবং হংকংয়ে মারা গেছেন ২৩ জন। এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৫২৭ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত