22 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ

বিএনএ,স্পোর্টসডেস্ক : করোভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের আসর আবারও শুরু হয়েছে দুবাইয়ে।করোনা বাধা কাটিয়ে আবারও মাঠে ফিরেছে আইপিএল। বিশ্বের সব ক্রিকেটপ্রেমীরা আইপিএলের দেখার সুযোগ পেলেও বঞ্চিত হবেন আফগানিস্তানের জনগণ। কারণ আফগানিস্তানে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার।

কিছু দিন আগে তালেবানরা দখলে নিয়েছেে আফগানিস্তান দেশটিকে।এরপর থেকে শুরু হয়েছে নানা বিধি-নিষেধের।ঢেলে সাজানোর কাজ চলছে রাষ্ট্রের সব বিভাগে। পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র তৈরির প্রয়াশে এবার আইপিএল নিষিদ্ধ করলো দেশটির সদ্য ক্ষমতায় আসা সরকার। মূলত চিয়ারলিডারদের নাচ এবং খোলা চুলের নারীদের উপস্থিতির কারণেই আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তালেবানরা।

আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এম ইব্রাহিম মোমাদ,সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইটের মাধ্যমে আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা