28 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিসিবি সভাপতি পাপন পদত্যাগ করতে যাচ্ছেন!

বিসিবি সভাপতি পাপন পদত্যাগ করতে যাচ্ছেন!

বিসিবি

ঢাকা:  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার(২১ আগস্ট) এক জরুরি সভার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনলাইনে সভায় উপস্থিত থাকবেন বলে বোর্ড সূত্র নিশ্চিত করেছে।

সভার বিষয়ে মেইল পাবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বেশিরভাগ পরিচালক।

জানা গেছে,  বিশৃঙ্খল পরিস্থিতির কারণে একটি সভা করার অনুরোধ করে বিসিবি সভাপতিকে জরুরি মেইল পাঠিয়েছিলেন প্রধান নির্বাহী।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বিসিবি সভাপতি।

সূত্রটি আরো জানিয়েছে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতে পারেন পাপন। এর ফলে বিসিবিতে প্রয়োজনীয় সংস্কার শুরুর পথ তৈরি হবে।
সভাপতির পাশাপাশি বিসিবির আরও কয়েকজন বোর্ড পরিচালকও পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত রয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী